সাতকানিয়ায় বন্যা পীড়িত এলাকায় মেডিকেল ক্যাম্প

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বন্যাপীড়িত এলাকায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক ডা. শামীমা হাসনাত। উপস্থিত ছিলেন ডা. অমিত দে, ডা. আবু সাদাত মো. শাফিক, ডা. দেবরাজ চক্রবর্ত্তী, ডা. প্রিয়াঙ্কা চৌধুরী।

ক্যাম্পে মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোরকিশোরী স্বাস্থ্যসেবা এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। মানবিক এই উদ্যোগের মাধ্যমে বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের নতুন দুটি এটিএম বুথ উদ্বোধন