সিএসইতে লেনদেন ১৯.০২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯.০২ কোটি টাকা। ৩,০৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬০.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৯৮.৪৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩৪.৬৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচকর ০.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮৭.৭২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৪.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৫০.৪৪।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৯,৩৭৪.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৪,০২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, দাম কমেছে ৭৬টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধখুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
পরবর্তী নিবন্ধইরানের সঙ্গে যুদ্ধে দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত : পেন্টাগন