চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৬ তম বার্ষিকীতে গতকাল শনিবার নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে যুব বিদ্রোহের প্রাণপুরুষ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলা। যুব ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলম, সহসভাপতি নাবিলা তানজিনা, রুপন কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির, জুয়েল বড়ুয়া, মাহবুবা জাহান রুমি প্রমুখ।
বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। সাম্রাজ্যবাদী শোষণ হতে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করতে মাস্টার দা সূর্যসেন লড়াই করেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সাম্রাজ্যবাদ বিরোধী, অসামপ্রদায়িক, গণতান্ত্রিক আন্দোলনে অতীত সংগ্রামের স্মৃতিস্মারক ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস’ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা জোগায়। প্রেস বিজ্ঞপ্তি।














