বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সার্বিক উদ্যোগে ও ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আব্দুল মান্নান। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. হারুন জামান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, যুগ্ম আহ্বায়ক আহমদ আলম রাসেল, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন রাশেদ। প্রেস বিজ্ঞপ্তি।












