চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর এক অফিস আদেশে ২০২৬–২৭ ইং সালের জন্য চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটি গঠিত হয়। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহ–সভাপতি ও উপ–পুলিশ কমিশনার (সিটি এসবি), সিএমপি মো. গোলাম রুহুল কুদ্দুসকে চেয়ারম্যান এবং ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানকে সম্পাদক করে ব্যাডমিন্টন কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান করা হয় নিশান চাকমা, অতিঃ উপ–পুলিশ কমিশনার (ইন্টা.) সিএসবি, সিএমপি, চ.ম.ক.স এর সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু, মো. শাহাজাহান, সৈয়দ আকতার হোসেন, মোহাম্মদ আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), কোতোয়ালী জোন, সিএসবি, সিএমপি, সালাউদ্দিন খান, নুরুল হক, আবু সোহেল মাহমুদ এবং যুগ্ম সম্পাদক হয় মাহবুব উল আলম মুকুল, মো. মোফাজ্জেল হোসেন মাহফুজ, মো. সাখাওয়াত হোসেন, এসআই (নিঃ), রিজার্ভ অফিস (আরও–১), সিএসবি, সিএমপি, সোয়েব আহম্মেদ, (সার্জেন্ট), ট্রাফিক–দক্ষিণ বিভাগ, সিএমপি।
সদস্য হয়েছেন চ.ম.ক.স সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, চ.ম.ক.স এর যুগ্ম–সম্পাদক ফরিদ আহাম্মদ, চ.ম.ক.স কোষাধ্যক্ষ মো. নওশাদ আলম চৌধুরী, সেকান্দর কবির, মনতোষ ঘোষ, মনোরঞ্জন সাহা, ফরিদা বেগম, রাকিব মাহমুদ, নাছির মিয়া, এম. এ. মুসা বাবলু, মোহাম্মদ মারুফ, আব্দুল গফুর পন্টি, দেবাশীষ বড়ুয়া দেবু, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমাতুল খায়ের সেতু, জনি দাশ, রুকসানা বেগম, হায়দার খান, আরিফুল হক, ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির কিরন, চম্পা কলি বড়ুয়া, ক্রীড়া সাংবাদিক মো. ফারুক, আশরাফুল হোসেন মোকতার, সৈয়দ রাশেদ ইউসুফ, আব্দুল মান্নান, এ.এস.এম নাছির, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ নাছির, মো. ফয়েজ উল্ল্যাহ, মো. ইফাজ খান, খোরশেদ আলম, মুজাদ্দেদুল ইসলাম চৌধুরী (সাকিব), আকবর কবির ডিউক, মাসুদুর রহমান মোহন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











