জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ায় হ্যান্ডবল সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অধীন হ্যান্ডবল বালক গ্রুপে চান্দগাঁও থানার মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে দলটি ৩১ গোলের ব্যবধানে ইস্পাহানি পাবলিক স্কুল দলকে পরাজিত করে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হ্যান্ডবল বালিকা গ্রুপের ফাইনাল খেলায় হাটহাজারী উপজেলার সানরাইজিং স্কুল বাংলাদেশ নৌবাহিনী স্কুলকে ১০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী এই দুই দল ২০ সেপ্টেম্বর নগরীতে অনুষ্ঠিতব্য উপআঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ফাইনাল শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং সাবেক সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আখতার, চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটি
পরবর্তী নিবন্ধকাতা জাজ-এ হলেন চট্টগ্রামের তীর্থ