চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের সভা

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় উত্তমকুমার জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইনস্টিটিউটের কার্যনির্বাহী সদস্য এস এম গোলাম নিজামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আরাফাতুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী, জনসংযোগ সম্পাদক মনিরুল মনির, কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন সোহেল ও সোহম চৌধুরী জয়, আজীবন সদস্য রিমন রক্ষিত ও সদস্য প্রবীর কান্তি বিশ্বাস, আহমেদ জসীম, চিত্তরঞ্জন দাশ।

চট্টগ্রামে এ উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ উদ্যোগ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উত্তমকুমার জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান’। ১১ ও ১২ সেপ্টেম্বর দুদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম মিলনায়তনে। উত্তমকুমার অভিনীত দুটি উল্লেখযোগ্য চলচ্চিত্রের প্রদর্শনী, রঙিন পোস্টার, স্যুভেনিয়র ও উত্তমকুমারকে নিয়ে গ্রন্থের প্রকাশ এই উদযাপনে অন্তর্ভুক্ত থাকবে।

১১ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এ উদযাপনের উদ্বোধন করবেন শিশু সংগঠক অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি থাকবেন লেখক খন রঞ্জন রায়। উদ্বোধনের পর প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ও উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র ‘নায়ক’। ২য় দিন ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা জুটির নন্দিত চলচ্চিত্র ‘সপ্তপদী’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশিত হবে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ডিপ ফোকাসের উত্তমকুমার জন্মশতবর্ষ সংখ্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার কাউন্সিল
পরবর্তী নিবন্ধবিয়ের পীড়িতে বসলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি