বিয়ের পীড়িতে বসলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি

চবি প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

ডাকসু ভিপি সাদিক কায়িমের পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাকসু ভিপি ও চবি শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। গতকাল শুক্রবার নগরীর লালখান বাজার এলাকার এক রেস্টুরেন্টে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি। বিয়ে সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন শাখা শিবিরের সাবেক একজন সভাপতি। জানা গেছে, ইব্রাহিম রনির স্ত্রীর নাম রাইসা। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী। কনের স্থায়ী বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। অন্যদিকে, চাকসু ভিপি ইব্রাহিম রনি বর্তমানে এম.ফিলের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন। তিনি ইতিহাস বিভাগ থেকে অনার্সমাস্টার্স সম্পন্ন করেছেন। এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল