দেশ ও জাতির খেদমতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে

আকবরশাহ থানা জামায়াতের বৈঠকে ফয়সল

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস বলেছেন, সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক খেদমতের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করতে হবে। একজন দক্ষ ও যোগ্য দায়িত্বশীলই সমাজ গঠন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক যোগ্যতা, জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আদর্শিক গুণাবলির প্রতিফলন ঘটাতে হবে। গত ১৬ অক্টোবর জামায়াতে ইসলামী আকবরশাহ থানার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা জামায়াতের আমীর আবদুল হান্নান চৌধুরী।

বৈঠকে কোরআন ও হাদিসের আলোকে দরস পেশ করেন ড. আবুল কালাম আজাদ। আকবরশাহ থানা আমির আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা বৈঠক সঞ্চালনা করেন থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার
পরবর্তী নিবন্ধ‘ডাবুয়ার বাইয়ুন কিনিলে রাউজানত অ্যাইয়ুন’