চট্টগ্রাম দরবার শরীফে মালেক শাহ রাহে ভাণ্ডারীর ওরশ আজ

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে সুলতানুল আরেফীন হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আবদুল মালেক শাহ রাহে ভান্ডারী (ক🙂 এর ৬৫ তম ওরছে হায়াতী। এতে ছদারত করবেন সুলতানুল আরেফীন ক্যাডেট (দাখিল) মাদ্রাসা ও মাদরাসায়ে গাউছিয়া ছালেকিয়ার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার সাজ্জাদানশীন হযরত ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

ওরশকে কেন্দ্র করে দরবার শরীফ প্রাঙ্গণে ইতিমধ্যে দেশ–বিদেশের আশেকান ও ভক্তবৃন্দের ঢল নেমেছে। ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির–আজকার, মিলাদ ও কিয়াম এবং মানবজাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ আখেরি মোনাজাত। দরবারের পক্ষ থেকে এতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় আহত রাঙ্গুনিয়ার দিনমজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধখুরশিদ জাহান খান