কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়িস্থ প্রয়াত প্রিন্সিপ্যাল এ জেড এম শামসুজ্জামান খানের সহধর্মিণী খুরশিদ জাহান খান (৬৫) গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দুই কন্যা সন্তানসহ, নাতি–নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টায় চান্দগাঁও আবাসিক এলাকা মসজিদে প্রথম ও বড়উঠান গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুমা খুরশিদ জাহান সাবেক পূবালী ব্যাংক জি এম মরহম এজহারুল হক চৌধুরী ও সাবেক পূর্বাঞ্চলীয় রেলওয়ে জিএম প্রকৌশলী এম এ হাশেম চৌধুরীর ভগ্নি এবং দি পূর্বকোণ লিঃ এর প্রয়াত চেয়ারম্যান ইউসুফ চৌধুরীর ভাগ্নে হন। প্রেস বিজ্ঞপ্তি।












