আজ কাঞ্চনা হাইস্কুল মাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আজ শুক্রবার সাতকানিয়ার কাঞ্চনায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষায়িত চিকিৎসা ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঞ্চনা গ্রামের আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট (কাঞ্চনা হাইস্কুল) মাঠে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।

দেশবরেণ্য চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের খ্যাতিমান চিকিৎসক এবং তাঁর সহকর্মীরা অংশ নেবেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ ও রক্তের সুগার পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

চক্ষু চিকিৎসা শিবিরে ছানি রোগীদের পরীক্ষা করে বাছাই করা হবে। নির্বাচিত রোগীদের যাতায়াত, লেন্সসহ অস্ত্রোপচার, ওষুধ ও চশমা বিনামূল্যে দেওয়া হবে।

মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী অধ্যাপক ডা. রাশেদা সামাদ রিদওয়ান এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ৬৫ বছর বয়সে মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুরশিদ জাহান খান
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান : নিক্কেই