চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ গত ২ সেপ্টেম্বর বুধবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। ম্যাচ উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেহ নোমান, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপকমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী ও সদস্য মনিরুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিএমপি টিম ৩০ গোলের ব্যবধানে প্রেস ক্লাব টিমকে হারায়। ম্যাচের শুরুতে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের সুচিকিৎসা চাইলেন ব্রায়ান লারা
পরবর্তী নিবন্ধবড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী হকি দলের