চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোন এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলের খেলোয়াড়রা ব্রাজিল ও আর্জেন্টিনার নামে খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের লড়াইয়ে ২১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা। গতকাল বুধবার বিকালে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন সদর দপ্তরের সংরক্ষিত এলাকায় নিজস্ব খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমান। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপকমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপকমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ সহ কোস্টগার্ড পূর্বজোনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের হাতে সম্মাননা স্মারক ও দুটি বৃক্ষ উপহার দেন।

পূর্ববর্তী নিবন্ধজার্মানির বাতিল গোল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা
পরবর্তী নিবন্ধএক ম্যাচে বহু কীর্তি ফ্রান্সের