চকরিয়ায় ১৯ হাজার ৯৫০ ইয়াবাসহ মিনিট্রাক চালক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় চকরিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মিনিট্রাক। গতকাল শনিবার সকাল পৌনে ছয়টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, পাচারের সময় মিনিট্রাক তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়াপাড়ার রফিক আহমদের ছেলে মোহাম্মদ এহেছানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনায় থাকা চকরিয়া থানার অপারেশন অফিসার মো. শাহেদুল্লাহ জানান, এ ঘটনায় ইয়াবা কারবারি এহেছানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
পরবর্তী নিবন্ধসভ্যতা আলোকিত হওয়ার অন্যতম অনুষঙ্গ লোকজ সংস্কৃতি