চকবাজারের ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

প্রতারণার মামলায় নগরীর চকবাজার এলাকার ব্যবসায়ী মো. জাবেদ আবছার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা ইস্যু করেন। আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতসূত্র জানায়, গত বছর ব্যবসায়ী জাবেদ আবছারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার ভাই ইঞ্জিনিয়ার মো. জাহিদ আবছার চৌধুরী। দণ্ডবিধির ৪০৬/ ৪১৯/ ৪২০/ ৫০৬ ধারায় করা মামলার এজহারে বলা হয়, পৈত্রিক আবাস্থল সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে অসৎ উদ্দেশ্যে দখলে নিয়েছেন জাবেদ আবছার। পরিবারের সকল সদস্যকে তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত করে আর্থিক ক্ষতির মুখে ফেলে হয়রানি করে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধরিটার্ন দাখিলের সময় পুনরায় এক মাস বৃদ্ধি করেছে এনবিআর
পরবর্তী নিবন্ধইলিশের সঙ্গে মিশিয়ে বিক্রি হচ্ছে চন্দনা, সার্ডিন