রিটার্ন দাখিলের সময় পুনরায় এক মাস বৃদ্ধি করেছে এনবিআর

| মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

২০২৫২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় ১ (এক) মাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর আইন) মো. একরামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

অফিস আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা () এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সকল করদাতা, যাদের অর্থবছর ৩০/০৬/২০২৫ খ্রিষ্টাব্দ সমাপ্ত হয়েছে, তাদের ২০২৫২০২৬ করবর্ষের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পুনরায় ১ (এক) মাস বৃদ্ধি করে ১৫/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ নির্ধারণ করল।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে বিনামূল্যে স্কুলের পোশাক দেবে সরকার
পরবর্তী নিবন্ধচকবাজারের ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা