চট্টগ্রাম নগরীর চকবাজারের ডিসি রোড ও আবদুল লতিফ সড়ক এলাকায় দ্বিতীয় দফায় বন্যা কবলিত হয়ে পড়া পানিবন্দি সাধারণ মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়িয়েছেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। তীব্র জলাবদ্ধতা ও বন্যায় চরম সংকটে পড়া শত শত পরিবারের মাঝে তাঁর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরণকালে এমদাদুল হক বাদশা বলেন, এটি কোনো সাধারণ সংকট নয়, এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে চট্টগ্রাম শহরসহ ফটিকছড়ি, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুধু চট্টগ্রামই নয়, পাশ্ববর্তী জেলা কক্সবাজারের অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। পেকুয়া, চকরিয়া, উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার সদরসহ বিভিন্ন স্থানে একদিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, অন্যদিকে ক্রমাগত পাহাড় ধসের ঘটনা ঘটছে। খাবার বিতরণকালে স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিম, নগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












