রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে সদর জোন কর্তৃক ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. একরামুল রাহাত ঘাগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান এবং মহিলা দলের ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন। বিদ্যালয়ের বালিকাদের বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ও আগ্রহী করে তুলতে তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। পরে তিনি শিক্ষার্থীদের জন্য সদর জোনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী প্রদান করেন।













