গুলিয়াখালী সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চলবে প্রতি শনিবার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে গুলিয়াখালী সমুদ্র সৈকতে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। অভিযানে সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লাআবর্জনা, প্লাস্টিক, পলিথিনসহ ছড়িয়েছিটিয়ে থাকা বর্জ্য পরিষ্কার করা হয়। পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ বিএনসিসির সদস্য, সীতাকুণ্ড পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, শুধু আজকের অভিযান দিয়ে কার্যক্রম শেষ হবে না। প্রতি শনিবার এমন অভিযান চলবে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে আগত পর্যটক ও স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার এবং নির্দিষ্ট স্থানে ময়লাআবর্জনা ফেলার আহ্বান জানানো হয়েছে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত আরা, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মো. মোবারক আলী মাস্টারসহ সরকারিবেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপল্লীকবি জসীমউদদীন স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধডিগ্রির পাশাপাশি পরকালের জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে