দি চিটাগাং আর্বান কো–অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক সুমিত্র শংকর আইচের মাতা গীতা রাণী আইচ (৭৯) গত ৫ জুলাই বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর রাজাপুর লেইনস্থ বাসায় পরলোকগমন করেন। তিনি ২ পুত্র, ২ কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে রাউজানের উত্তর দেওয়ানপুর গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে দি চিটাগাং আর্বান কো–অপারেটিভ সোসাইটি, বাগীশিক কেন্দ্রীয় সংসদ, গীতাঞ্জলী মাতৃ সম্মিলনী, উত্তর দেওয়ানপুর গৌরাঙ্গ সেবাসদনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












