গাউসে পাক (রা.) এর শিক্ষা মানবজাতির জন্য অনুকরণীয়

ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিলে বক্তারা

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে ৩ দিনব্যাপী পবিত্র জশনে ফাতেহা–ই–ইয়াজদাহম এবং দরবার জিলানী শরীফের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর আজিমুশশান মিলাদ মাহফিল ও ফাতেহা অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন শাহ্‌ সুফি মুহাম্মদ জুনাইদ। আলোচনায় অংশ নেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ আনিসুজ্জামান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান মুফাস্‌িসর ছালেকুর রহমান, অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ, ওমর ফারুক নইমী, া ড.এ.টি.এম লিয়াকত, জালাল উদ্দীন আযহারী, সাইদ কাজেমী, ইউনুস তৈয়্যবী। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, মোকাম্মেল হক, অধ্যাপক ফরমান উল্লাহ, আবু তাহের ফারুকী, আজিজুল হক কুতুবী, মাওলানা হাফেজ আহমদ রেজা,মাওলানা কাজী জালাল উদ্দীন, আবু তৈয়ব, আবুল মনসুর, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, মাহমুদুল হক আনসারী, জসিম উদ্দিন, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার এ.এন.এম.মতুর্জা, জাভির বিন জুনাইদ, আব্দুল্লাহ মহসিন মুহাম্মদ জোবাইর, নাজিমুল হুদা জাফর। জিকিরে মোস্তাফা (দ.) পরিবেশনায় ছিলেন ইকবাল হোসাইন, হারুন, তারেক রেজা, মুহাম্মদ নুর সাজ্জাদ, নুরুল মোস্তাফা, মহিউদ্দীন তানভীর, সাইমুন রেজা প্রমুখ।বক্তারা বলেন, মহান আল্লাহর ওলী গাউসুল আজম আবদুল কাদের জিলানীর (রা.) জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুকরণীয়। তাঁর তাকওয়া, ইবাদত, মানবসেবা, সত্যনিষ্ঠা ও নৈতিক আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মোনাজাত পরিচালনা করেন আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানব সভ্যতা বিকশিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই : মাওলানা নূরী
পরবর্তী নিবন্ধশহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উত্তর জোনের সনদ প্রদান