গাউসিয়া কমিটির চিকিৎসা ক্যাম্প ও দাওয়াতে খায়র মাহফিল

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি পশ্চিম পটিয়া ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি খৎনা, চিকিৎসা, অক্সিজেন সেবা, রাহনুমা মেধাবৃত্তির পুরস্কার বিতরন শাখা সভাপতি মুহাম্মদ নূর সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও মুহাম্মদ হায়দার আলীর পরিচালনায় সমপ্রতি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার। দাওয়াতে খায়র মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি কাজী আব্দুল ওয়াজেদ আলকাদেরী।

বিশেষ বক্তা ছিলেন সাউদার্ন বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক জালাল উদ্দীন আযহারী। উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, এয়াকুব আলী, নুরুদ্দীন খানঁ, আবদুর রহিম, শফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলাম আকবর খোন্দকারসহ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার দাবি
পরবর্তী নিবন্ধগ্যাসের মূল্য বৃদ্ধিতে ঘুরেফিরে ভুগতে হবে আমজনতাকেই