গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা ও কোর্টহিল শাখার যৌথ আয়োজনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, পবিত্র কুরআন তিলাওয়াত, দরুদ ও সালাম, জিকির–আজকার এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল ৮ অক্টোবর কোর্ট হিল জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে পরিচালনা করেন অ্যাডভোকেট এম.ফয়েজ উদ্দীন চৌধুরী ও মুহাম্মদ আলমগীর। মাহফিলে বক্তব্য রাখেন এডভোকেট মুহাম্মদ আব্দুর রশীদ, এডভোকেট মোহাম্মদ রফিকুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, অ্যাডভোকেট মুহাম্মদ রাশেদুল আলম, এডভোকেট দিদার–এ– আলম, অ্যাডভোকেট মুহাম্মদ নয়ন, এডভোকেট ফোরকান আল মামুন, এডভোকেট মুহাম্মদ মোতাহের হোসেন রাসিব, এডভোকেট মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল, অ্যাডভোকেট মুহাম্মদ মুবিনুল হক মুন্না, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, এডভোকেট মোঃ ফাহাদ বিন তাহির, অ্যাডভোকেট মোঃ ইমতিয়াজুল হক খান, মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ তৌফিক উদ্দিন, মোহাম্মদ সাইফুজ্জামান নয়ন, এডভোকেট মোহাম্মদ মানিক, সৈয়দ মোতাহের হুসাইন রাসিব, সাব্বির আহমেদ শাকিল, এডভোকেট সুলতান মোহাম্মদ জনি, মুহাম্মদ আবুল হাসেম সওদাগর, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ মহসিন, শহিদুল আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মুহাম্মদ ফারুক। মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, আইনজীবী সমাজের কল্যাণ এবং সকলের ঈমান–আমল ও আধ্যাত্মিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ গোলাম রহমান তায়েফ। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা ও কোর্টহিল শাখার পক্ষ থেকে আয়োজনে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও ইসলামের শান্তি, সমপ্রীতি, মানবসেবা ও আধ্যাত্মিক মূল্যবোধ প্রচারে এ ধরনের দ্বীনি আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের খোঁজে ৭ বছরের ইয়াকুব
পরবর্তী নিবন্ধএতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ