ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন; বয়স হয়েছিল ৪৮। কলকাতার অ্যাপোলো হাসপাতালে গতকাল শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে সেখানে অবস্থান করা সংগঠনটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার জানিয়েছেন।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ছয় দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি। কলকাতায় থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, রোটনের মরদেহ রোববার সকালে ঢাকায় নেওয়ার কথা রয়েছে। রোটনের এক বছর বয়সের জমজ ছেলে রয়েছে।












