বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ২৪ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে দিনব্যাপী গাইড সম্মেলন ২০২৬ সম্মেলনের আয়োজন করা হয়। আঞ্চলিক গাইড কমিশনার, বীনা প্রভা চাকমার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি গাইড আন্দোলনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার জোর আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত আঞ্চলিক গাইড কমিশনার প্রফেসর রীতা দত্ত। অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন, উপ–পরিচালক (হিসাব ও নিরীক্ষা) চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রফেসর মুহাম্মদ একরামুল হক, গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধাক্ষ জাহান আরা বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক, মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, জেলা সহকারী শিক্ষা অফিসার মো: আলমগীর হোসেন এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আরিফুল হাছান চৌধুরী উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলা থেকে জেলা গাইড কমিশনার মিস নিরুপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা, শামসুন্নাহার বেগম, কঙবাজার, স্মৃতি কণা দে, বান্দরবান পার্বত্য জেলা, তৃণা চাকমা ,খাগড়াছড়ি পার্বত্য জেলা, ম মোশফেকা আক্তার চৌধুরী, চট্টগ্রাম জেলা এবং স্থানীয় গাইড কমিশনার (সকল উপজেলা) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ পাখি, গাইডার, রেঞ্জার গাইডারসহ সর্বমোট ২২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












