চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে ১১তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার প্রদান গত ১২ জুলাই মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। বিশেষ অতিথি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন।
প্রধান অতিথি বলেন, আজকের এই স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান শুধু কয়েকজন শিক্ষার্থীকে সম্মানিত করার আয়োজন নয়; এটি শিক্ষা, গবেষণা এবং মেধার উৎকর্ষকে উদযাপনের একটি অনন্য উপলক্ষ। এ এফ মুজিবুর রহমান নিজের অর্জিত সম্পদ ব্যক্তিগত উত্তরাধিকারের জন্য নয়, শিক্ষার উন্নয়নের জন্য একটি ট্রাস্টের মাধ্যমে সমাজের কল্যাণে উৎসর্গ করেছেন।
তিনি বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ও গবেষণার মান আরো উন্নত করা। গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় বা জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। তাই আমাদের গবেষণা হতে হবে এমন, যার বাস্তব প্রভাব সমাজ, অর্থনীতি এবং দেশের উন্নয়নে দৃশ্যমান হবে। শুধু গবেষণা করাই নয়, গবেষণার ফল যেন মানুষের কল্যাণে আসে সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে।বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।










