বন্যাদুর্গতদের মাঝে বিজিএমইএ’র ত্রাণ বিতরণ

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম টিটু, আরশাদউররহমান,বশির উদ্দিন আহমেদ এবং বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ। বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগরী, কালিপুর, গন্ডামারা ও ছনুয়া ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার চরতি, আমিলাইষ, নলুয়া, কাঞ্চনা, এওচিয়া ও মাদার্শা ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, আলু, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেট্রোবাংলা ও এর আওতাধীন প্রতিষ্ঠানের উদ্যোগে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর
পরবর্তী নিবন্ধগবেষণা ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়