খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)’র সালানা ওরস মোবারক মাহফিল

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আওলাদে রাসূল হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.)’র পীরই মুর্শিদ, অদ্বিতীয় দরূদ সম্ভার ত্রিশ পারা সম্বলিত মাজমূ’আহ্‌এ সালাওয়াতে রাসূল (.) গ্রন্থের প্রণেতা হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)’র ১০৫ তম সালানা ওরস মোবারক গতকাল মঙ্গলবার পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানক্বাহ্‌এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ওরসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুরু হয়ে বাদে যোহর মিলাদক্বিয়াম, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওরস মাহফিলে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলিম রিজভী, উপাধ্যক্ষ এটিএম লিয়াকত আলী, শায়খুল হাদীস হাফেজ সোলায়মান আনসারী, আসাতাজায়ে কেরাম ও শিক্ষার্থীবৃন্দ, আনজুমান সদস্য মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ আবদুল হামিদ, মাহবুব ছফা, মোহাম্মদ নুরুল আমিন, সাদেক হোসেন পাপ্পু, তৌহিদুল করিম, আর ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মোহাম্মদ মারুফুর রহমান, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।

বক্তব্য দেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, জামেয়া মহিলা মাদ্‌রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলম। সঞ্চালনা করেন জামেয়ার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী। আখেরী মোনাজাত পরিচালনা করেন জামেয়ার প্রধান ফকিহ্‌ মুফতি কাজী আবদুল ওয়াজেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি
পরবর্তী নিবন্ধলায়ন্স ইন্টাঃ ডাইরেক্টর প্ল্যাগ পেলেন জাপান বড়ুয়া