জাতীয় বিপ্লব ও সংহতি দিবস—২০২৬ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ কর্মকতার্রা।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মূলত জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সিপাহি—জনতার ঐক্যের প্রতীক। ঐতিহাসিকভাবে, ৭ নভেম্বরের এই সিপাহি—জনতার বিপ্লবই মেজর জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে নিয়ে আসে এবং পরবর্তীতে তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যায়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব ।










