রাঙামাটির সাজেকে বন্দুকধারীর গুলি, নারী গুলিবিদ্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১২:২৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী গুলিবদ্ধি হয়েছেন। গুলিবিদ্ধ নারীর নাম অরুণা চাকমা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলি লাগে।

এ সময় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার জরে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দে্ওয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত নারীর আঘাতের চিহ্ন দেখে চিকিৎকেরা ধরাণা করছেন, তিনি শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আজাদীকে বলেন, ‘এক নারী গুলিবিদ্ধের ঘটনাটি শুনেছি। সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে ওই এলাকাটি খাগড়াছড়ি জেলার দীঘিনালার আওতাধীন।
প্রঙ্গত, রাঙামাটির সাজেকে গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ টানা ১৯তম দিনে গড়িয়েছে। যার ফলে ওই অঞ্চলের সামগ্রিক যোগাযোগ, পর্যটন ও সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। সাজেক থেকে জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র সদস্যদের প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এই অবরোধের ডাক দেয়।

পূর্ববর্তী নিবন্ধনতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স