রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি

দই ঢাকা হয় নোংরা কাঁথায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরের বন্দর থানা এলাকায় রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি ও নোংরা পরিবেশে হোটেলের খাবার তৈরি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে পোর্ট কানেকটিং রোডের সায়মন আইসক্রিম ফ্যাক্টরিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, কাঁচা ও রান্না করা মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে একসাথে রাখা ও তৈরিকৃত দধির খোলা বাটি অস্বাস্থ্যকরভাবে নোংরা কাঁথা দিয়ে ঢেকে রাখার অপরাধে ফকিরহাটের ওরিয়েন্ট হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)’র সালানা ওরস মোবারক মাহফিল