খাগড়াছড়িতে ‘নজরুল বর্ষ’ পালনের ভার্চুয়ালি উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধান মন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নজরুল বর্ষ–২০২৬–২০২৭’ এর উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, পৌর প্রশাসক রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসামপ্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ–২০২৬–২০২৭’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়। শেষে স্থানীয় শিল্পী বৃন্দদের মাঝে সম্মাননা চেক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১০ জন নিয়েও শেষ ষোলোতে নাম লেখালো স্বাগতিক যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধচবির ১৩৬৫ ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল