কোয়ান্টাম আগ্রাবাদ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার কোয়ান্টাম ফাউন্ডেশন, চট্টগ্রাম সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল সাদাকায়ন শেষে আগ্রাবাদ শাখার অর্গানিয়ার, বিভিন্ন দায়িত্বশীল, প্রোকোয়ান্টিয়ার ও অ্যাসোসিয়েটদের অংশগ্রহণে দিনব্যাপী চলে ঈদ পুনর্মিলনের বিশেষ অনুষ্ঠান। কোয়ান্টাম আর্জেন্টিয়ার আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, আবুল কাশেম, প্রিন্সিপাল আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় বাণীবাহক মারুফ ইবনে মাহবুব, শাখার মোমেন্টিয়ার সাখাওয়াত হোসেন, দাযিত্বশীল আব্দুর রব, মাস্টার ট্রেইনার তসলিম উদ্দিন মাহমুদ, শিক্ষক রোকেয়া হক, মোখলেসুর রহমান, শাহেদা বেগম, শিবলু কান্তি দাস, মাসুদুল হক, ফাহমিদা সুলতানা, সায়মা আক্তার, রাহি, সুমন, নাঈমা পারভীন, শাহেদা বেগম, তুষার শীল, প্রশান্ত সাহা প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শাখার প্রায় ৭০ জন সদস্য। গান, আবৃত্তি, কৌতুক, সমবেত সংগীত, শিশু–কিশোরদের চমৎকার পরিবেশনা। সাদাকায়ন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিতি ছিল দেড় শতাধিক। বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ, কোয়ান্টাম মেথডের উদ্ভাবক শহীদ আল বোখারীর অডিও আলোচনার পর ঈদের অনুভূতি ব্যক্ত করেন শাখার বিভিন্ন দায়িত্বশীল ও উপস্থিত মেহমানবৃন্দ। দেখানো হয় কোয়ান্টামের সেবামূলক কার্যক্রমের উপর ভিডিও। প্রেস বিজ্ঞপ্তি।












