আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন– ইসলামের সংবিধিবদ্ধ রীতিনীতি, বিধি–বিধান সম্বলিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন হচ্ছে তাবৎ বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা। কোরআন বিমূখতাই বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী বলেছেন– পবিত্র কোরআন হচ্ছে মানবজীবনের একটি পূর্ণাঙ্গ গাইড। যেটির মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (দ🙂 তৎকালীন সবচেয়ে বর্বর আরব জনগোষ্ঠিকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করেছিলেন। মাহফিলের প্রধান মুফাসসির অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, কোরআনের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় মুসলিম কমিউনিটিতে অনৈক্য–বিভক্তি ও বিভাজন বর্ধিঞ্চু।
বহুমুখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের (একেএনবি) উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ২৩তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। উদ্বোধক ছিলেন– আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী।
প্রধান মুফাস্িসর ছিলেন– চট্টগ্রাম নেছারীয়া কামিল (এম এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব অধ্যাপক ড. সাইয়েদ আবদুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, শাহজাদা এনায়েত উল্লাহ খান, আল্লামা সালাহ উদ্দীন লতিফী, আল্লামা ছৈয়দ আতিকুল হক আনাস, আল্লামা ফখরুদ্দীন চৌধুরী।
বিষয় ভিত্তিক দরস পেশ করেন– আল্লামা আবুল কাশেম নূরী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা ছৈয়দ কারী আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, আল্লামা মুফতি শহিদুল ইসলাম। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন–মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন– মাহফিল প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা আশেকুর রহমান আলকাদেরী, এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, স ম শহিদুল হক ফারুকী, মাস্টার আনোয়ারুল আজিম, এ এস এম কাউসার, অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, মুফতি মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী, মুফতি মাওলানা নিজাম উদ্দীন নোমানী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মনির হোসেন, এম কফিল উদ্দীন রানা, মুহাম্মদ ফরিদুল ইসলাম, পীরজাদা বদরুল হক চিশতী, পীরজাদা এরশাদুল্লাহ রজায়ী, মাওলানা কাজি শফিউল আজম, এইচ এম নাছির উদ্দীন, শায়খ মাওলানা জাহিদ কাদেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা ওমর ফারুক নঈমী।












