কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এবং কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৪’। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজি) কৃষ্ণ পদ রায়।

বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী, সিএফও কামরুল হাসান সিদ্দিকী, হেড অব এইচআর সুবির দাশ এবং প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী। সিএমপি কমিশনার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগত অতিথিদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব ও সুফল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এই টুর্নামেন্টে কেডিএস গ্রুপ এগিয়ে আসায় ধন্যবাদ জানান। এতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এমপিএল ক্রিকেটের অষ্টম আসরে চ্যাম্পিয়ন টিম জায়ান্ট
পরবর্তী নিবন্ধখুলনা এবং বরিশালের প্লে অফে যাওয়ার মিশন আজ