উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে সৈয়্যিদুশ শোহাদা হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাত এবং আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। দিনব্যাপী মাহফিলে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কুরআন, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.), খতমে গাউসিয়া, খতমে আসমাউল হুসনা শরীফ, ওয়াজ, জিকির আজকার, তবারুক বিতরণ। মাহফিলে বক্তব্য রাখেন হাজী মিন্নাত আলী মুন্সি জামে মসজিদ চান্দগাঁওয়ের খতিব মাওলানা সেকান্দর হোসাইন কাদেরী। উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস গোলাম মোস্তাফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা মুহাম্মদ আব্দুল মাবুদ, তাহের মনজুর দাখিল মাদ্রাসার সহ–সুপার মাওলানা শফিউর রহমান, রাবেয়া খাতুন জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর সঙ্গীরা সত্য, ন্যায়, ইনসাফ ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের এই শাহাদাত মানবজাতির জন্য চিরন্তন প্রেরণা, যা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।











