কামালে ইশকে মুস্তফা ফাজিল মাদরাসায় বৃক্ষরোপণ

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার মাদরাসার অধ্যক্ষ ত্বোয়াহা মোহাম্মদ মুদ্দাসসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা। সভায় আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান, কাজী মুহাম্মদ আমিন উল্লাহ, নাজেম উদ্দিন, হুজ্জাতুল হক, চৈতি বড়ুয়া, তৌফিকুল হক, কাশেফা খানম, তাসমিয়া কবির, আবদুর রহিম কলিম উল্লাহ, সৈয়দ মহিউদ্দিন, শহিদুল্লাহ, আবদুল আলিম, উম্মে হাবীবা, নিলুফা আকতার, আফরোজা নাসরিন, খাইরুননেসা, নুরুদ্দীন, উম্মে তাইয়্যেবা, রেহনুমা নাসরিন, ইশরাত জাহান, ওমর ফারুক নওফল, মেহের নিগার শান্তা প্রমুখ। বক্তারা বলেন, সবুজ সুস্থ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির এডহক কমিটির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধজনগণকে ভুতুড়ে বিদ্যুৎ বিল নয়, স্বস্তি দিতে হবে : এরশাদ উল্লাহ