কাপ্তাইয়ে লিচুর জমজমাট ব্যবসা

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে এখন চলছে মৌসুমী ফল লিচুর জমজমাট ব্যবসা। টকটকে লাল রসালো লিচুতে এখন বাজার সয়লাব। উপজেলার প্রতিটি পাহাড়ে লিচুর বাগান রয়েছে। আর বাগান ভর্তি গাছে রসালো লিচু ঝুলে আছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে উপজেলার জেটিঘাট, কাপ্তাই নতুন বাজার, শীলছড়ি, বরইছড়ি, লেকশোর, লেক প্যারাডাইসসহ সর্বত্র লিচুর সমাহার রয়েছে। পাহাড়ি নারীরা দূরদূরান্ত থেকে ঝুড়ি ভর্তি লিচু বিক্রির জন্য বাজারে আনছেন। কাপ্তাই জেটিঘাটে দেখা গেছে বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি থেকে ঝুড়ি ভর্তি লিচু বিক্রির জন্য এনেছেন দুই উপজাতি নারী। শেফালী চাকমা ও রেশমী চাকমা জানান, তাদের নিজস্ব বাগানের এই লিচু। এগুলো তারা বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছেন। চায়না টু, চায়না থ্রীসহ বিভিন্ন প্রজাতির লিচুর বাগান রয়েছে তাদের। তবে বাজারে তোলার আগেই ব্যপারী ও ফড়িয়ারা দামদর করে লিচু কিনে নেন বলেও তারা জানান। উপজেলার চিৎমরম এলাকার লিচু চাষী মো. বাচ্চু মিয়া জানান, তাঁর বাগানে এবার প্রচুর চায়না থ্রী ও চায়না ফোর জাতীয় লিচুর ফলন হয়েছে। এছাড়াও দেশীয় লিচুও প্রচুর উৎপন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনে জনতার দল অংশ নেবে
পরবর্তী নিবন্ধশিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না