মাদক সেবন, বিক্রি ও পরিবহণের বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণকে অবহিত ও সচেতন করতে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার ও জেটিঘাট এলাকায় র্যালি ও সমাবেশে আয়োজন করা হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলামের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল। মাদক সেবন না করার অঙ্গীকার নিয়ে স্হানীয় সর্বস্তরের জনগণ র্যালিতে অংশ নেন। র্যালিটি কাপ্তাই চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই জেটিঘাটে এসে শেষ হয়। র্যালি পরবর্তী সমাবেশে সর্বস্তরের জনসাধারণকে মাদক সেবন, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাত করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।












