কাপ্তাই উপজেলায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ৭০ পরিবারের মাঝে বিজিবি শুকনো খাবার বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী স্টেডিয়াম এবং কর্ণফুলী কলেজের আশ্রয় কেন্দ্রে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে খেজুর, চিড়া, মুড়ি, পাউরুটি, বিস্কুট, বিশুদ্ধ পানি, চিনি ও স্যালাইন ইত্যাদি বিতরণ করেন।










