নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কাজীর দেউড়ির কাজী পাড়া গলির মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আল আমিন (১৭) ও মো. রাহাত (১৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২ ছিনতাইকারীর কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি লোহার বাটালি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দস্যুতার দায়ে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়।










