কাজির দেউড়িতে বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরের কাজির দেউড়ি ২ নম্বর গলির একটি বাসা থেকে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনিকা আক্তার সোমা (১৪)। গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনিকা কুমিল্লার চান্দিনা থানার ৬ নং ওয়ার্ড জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, ভিকটিম ঘুমানোর কথা বলে বাসায় রুমে দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাবা ও ভাড়াটিয়ারা দরজা ভেঙে ঢুকে মেয়েকে উদ্ধার করে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। পুলিশি তদন্ত ও নজরদারি অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধনির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে হামলাকারীদের সর্বশেষ আস্তানাও নির্মূল করব