কল্লোল সংঘের সভা অনুষ্ঠিত

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

আসন্ন ঢাকা ২য় বিভাগ অনূর্ধ্ব১৮ ফুটবল লিগকে সামনে রেখে কল্লোল সংঘের এক সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোশাররফ হোসেন মাসুমকে চেয়ারম্যান ও সাবেক ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. জসিমকে দলীয় ম্যানেজার ও আরিফ মোহাম্মদ ফয়েজকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি গঠন করা হয়। সহ সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আনোয়ারুল আজিম কাঞ্চন, মাসুদ পারভেজ, রুপম পাল, মাহাবুবুল আলম রাজিব, মো. সরওয়ার আলম চৌধুরী মনি,আনোয়ার হোসেন, হাজী নজির আহামদ ও রমজান আলী, নুর খান, মন্‌জুর আহামদ। আগামী ৩ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে ঢাকা ২য় বিভাগ ফুটবল লিগ। পরদিন ৪ জুলাই এই লিগে অংশগ্রহণকারী কল্লোল সংঘ নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে।

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকার কাছে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন