কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো চার বসতঘর

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর জুলধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে জুলধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার ভূইয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেনওই এলাকার মো. জাহাঙ্গীর, লোকমান, কামাল, জামাল। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে জাহাঙ্গীরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা বজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য সরালেন স্বেচ্ছাসেবীরা