সমাজসেবা বিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কবি মাধুরী বড়ুয়া মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ছাত্র–ছাত্রীদের লেখাপড়ার জন্য তাঁর মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত দলিলপত্র প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিটের মাধ্যমে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধুরী বড়ুয়া বলেন, তাঁর মরদেহ যাতে মানবতার কল্যাণে কাজে লাগে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশেষ করে অ্যানাটমী ডিসেকশন কাজে লাগে। এজন্য তিনি তার মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে সভায় আরো বক্তব্য দেন, সমাজসেবক অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, তারিকুল ইসলাম তানভীর, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












