কক্সবাজার-মহেশখালী প্রস্তাবিত সেতু দ্রুত সময়ের মধ্যে শুরু হবে

কক্সবাজারে সেতু সচিব

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৪:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারমহেশখালী নৌপথে প্রস্তাবিত সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায়, অর্থনীতি, পর্যটন, পরিবেশ, নদী শাসনসহ বিভিন্ন দিক বিবেচনা করে কক্সবাজারমহেশখালী সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। খবর বাসসের।

এ সময় সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মহেশখালী দ্বীপটি মহেশখালী চ্যানেলের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উপকূলবর্তী এই দ্বীপটি দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ দ্বীপে বর্তমানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়া মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কক্সবাজারমহেশখালী সেতু। এই সেতু নির্মাণের কাজ বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে শুরু করবে।

জেলা প্রশাসক মো. . মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কক্সবাজার ও মহেশখালীর বিশিষ্টজনরা।

পূর্ববর্তী নিবন্ধআদালতে প্রধান আসামির স্বীকারোক্তি
পরবর্তী নিবন্ধচবিতে দোকানিকে আক্রমণ ছাত্রদল নেতার, পরে দুঃখ প্রকাশ