ওয়াসা মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলোমো. জাহিদুল ইসলাম শিপন (২৭), জোবায়ের আলম (৩০), মোর্শেদ আলম (৩০), মোমিনুল হাসান সাগর (১৯), আব্দুল মজিদ আলী (৫৪), মো. আমিনুল ইসলাম প্রকাশ সাব্বির (৩০)

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় খুলশী থানাধীন ওয়াসা মোড় অগ্রণী ব্যাংকের সামনে রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধবাকবিশিস চট্টগ্রাম জেলা,মহানগর ও বিভাগীয় শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধ১৬ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার