এসএস খালেদ রোডে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরের কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এসএস খালেদ রোডের উভয়পাশে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অবৈধভাবে দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযানে প্রায় ৫০টি দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালী থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তিন মাদকসেবীর জেল-জরিমানা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা