পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ২৩ মে হালিশহরস্থ আশরাফিয়া ওসমানিয়া হানাফিয়া এতিমখানা ও হেফজখানায়– সিওসি ‘৮৬ সংগঠনের আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কলেজিয়েটস এর সদস্য সোহেল জাহানের মাধ্যমে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছাত্র, শিক্ষকগণের মাঝে পায়জামা পাঞ্জাবি ও অন্যান্য সামগ্রী ও এতিমদের ঈদ উপহার প্রেরণ করেন। এতিম ও হেফজখানার শিক্ষক ও এতিমদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ রিদোয়ানসহ মাদ্রাসা শিক্ষকসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।












